এদিন বিকেলে বালুরঘাটের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের বাস টার্মিনার্স এর সামনে অগ্নি কান্ডের ঘটনা ঘটে। আগুনে ভস্মীভূত হয়ে যায় একটি হোটেল সহ মোট পাঁচটি দোকান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন। প্রায় ঘন্টাখানেকের প্রচেষ্টায় আগুন আয়ত্তে আসে। সিলিন্ডারে গ্যাস লিক করে আগুন লাগে বলে প্রাথমিক অনুমান পুলিশের। সব মিলিয়ে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্থ দোকানদার। এদিকে আগুন লাগার ঘটনায় হতাহতের কোন খবর নেই বলে দমকল সূত্রে জানা গেছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে দমকল ও বালুরঘাট থানার পুলিশ।
এই ঘটনা সম্পর্কে বলতে গিয়ে সুভাস চাকি নামে এক স্থানীয় বাসিন্দা বলেন, তারা ঘটনার খবর পেয়ে এখানে ছুটে আসেন। দেখা যায় রান্না করার সময় গ্যাস লিক করে এই আগুন লাগে। যা পরবর্তীতে সেই আগুন ভয়াবহ রূপ নেয়। পরে দমকলের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। যদিও এই ঘটনায় কেউ হতাহত হয়নি বলে তিনি জানান।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/qeDd1UfA0t4